গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ভিআর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ডে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরপর তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এসেছিল বিনোদনের মাধ্যমে টিম বিল্ডিং করতে। দলটির দেশি-বিদেশি খেলোয়াড়, ম্যানেজমেন্টের সদস্য মিলে উপভোগ করেন টগি ওয়ার্ল্ডের জনপ্রিয় ও রোমাঞ্চকর গেম এবং রাইড।
হলোগেট, এস্কেপ রুম, লেজার ট্যাগ, পেইন্টবল এবং অন্যান্য আকর্ষণীয় ও আনন্দদায়ক খেলায় অংশগ্রহণ করে মুগ্ধ হন তারা। দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় গ্রুপ হিসেবে বসুন্ধরা গ্রুপ বরাবরই দেশের খেলাধুলা ও বিনোদনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বসুন্ধরা কিংস এবং টগি ফান ওয়ার্ল্ডের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ সব বয়সের মানুষকে বিশ্বমানের খেলাধুলা এবং বিনোদনের সুযোগ করে দিচ্ছে।
বাংলাদেশের ফুটবলকে বিশ্বমানের আঙ্গিকে গড়ে তোলা এবং সুন্দর ফুটবলের চর্চায় বসুন্ধরা কিংস প্রতিশ্রুতিবদ্ধ। তারা ইতিমধ্যে নান্দনিক ও শৈল্পিক এই খেলাকে সমর্থন করার জন্য মানুষকে একত্রিত করতে সফল হয়েছে। বিজ্ঞপ্তি
