পবিত্র রমজান মাস উপলক্ষে দেশব্যাপী গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ অফার ও ডিল প্রদানে বিভিন্ন খাতের বিক্রেতাদের সাথে অংশীদারিত্ব করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
রমজান মাস জুড়ে ইফতার, রাতের খাবার এবং সেহরিতে থাকবে বিশেষ অফার।
এছাড়া পরিবারের সাথে ঈদ উদযাপনে জামাকাপড়, গহনা এবং অন্যান্য আনুষঙ্গিক কেনাকাটায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকরা বিশেষ ছাড় পাবেন।
এছাড়া গেজেট হোম অ্যাপ্লায়েন্স, ফার্ণিচার সহ ব্যক্তিগত পণ্যের উপর ও বিশেষ অফার থাকবে।এই বিশেষ ছাড়ের ফলে কেনাকাটা আরও সহজ ও দুর্দান্ত হয়ে উঠবে। এছাড়াও রিসোর্ট, হোটেল, এয়ারলাইন্স, অনলাইন ট্রাভেল এজেন্সি পরিষেবাতেও বিশেষ মূল্য ছাড় থাকবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকরা অফারগুলো ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
