ভৈরবে সিঙ্গারের আঞ্চলিক সার্ভিস সেন্টার উদ্বোধন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭ পিএম

সিঙ্গার বাংলাদেশ ভোক্তাদের দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ভৈরবে ১৭তম আঞ্চলিক সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে। এই সার্ভিস সেন্টারটি মূলত ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ ও ভৈরব জেলার ভোক্তাদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে। সিঙ্গার বাংলাদেশের এমডি ও সিইও এম.এইচ.এম ফাইরোজ আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক সার্ভিস সেন্টার উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, হেড অব কনজিউমার সার্ভিস আদনান আফজাল এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রাহকদের দ্রুত এবং ঝামেলাবিহীন সেবা প্রদানের লক্ষ্যে তাদের কার্যক্রমে আরও দুটি নতুন সার্ভিস ভ্যান যুক্ত করেছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত