গুপ্তচরবৃত্তির অভিযোগ দূতাবাসকর্মীর সাজা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২২ এএম

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের দূতাবাসের এক নিরাপত্তা প্রহরীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। সাজা পাওয়া ওই ব্যক্তির নাম ডেভিড বাল্লান্তিনে স্মিথ, বয়স ৫৮ বছর। তিনি জার্মানির বার্লিনে যুক্তরাজ্যের দূতাবাসে কাজ করতেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেখানে তিনি তিন বছরের বেশি সময় ধরে রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি করেছেন। যেসব তথ্যের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ‘গোপন সরকারি যোগাযোগ’ এবং অন্যান্য সংবেদনশীল নথি রয়েছে।

গতকাল শুক্রবার রায় ঘোষণার সময় বিচারক মার্ক ওয়াল বলেন, যেসব অপরাধ কাণ্ডের অভিযোগের ভিত্তিতে স্মিথকে সাজা দেওয়া হয়েছে সেগুলোর সবই ২০২০ ও ২০২১ সালের। কিন্তু তার নাশকতামূলক কর্মকাণ্ড আরও দুই বছর আগে থেকে শুরু হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত