চৌদ্দগ্রামে ৫২০ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১৯৯৫-২০২২ সাল পর্যন্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ৫২০ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার দিনব্যাপী চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।

চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, সুপ্রিমকোর্টের আইনজীবী হনুফা আক্তার রিক্তা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজিউল হক, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত