মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে কেজিডিসিএল কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গনে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২’র মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবদেন করা হয়।
এর আগে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এর নেতৃত্বে কেজিডিসিএল-এর সকল মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, কেজিডিসিএল এর অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও কেজিডিসিএল কর্মচারী ইউনিয়ন, রেজি. নং চট্ট-২৭৭০ (সিবিএ)’র নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ কেজিডিসিএল প্রধান কার্যালয় হতে শহীদ মিনারে উদ্দেশ্যে পদযাত্রা করেন।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে অংশগ্রহণকারী সকলেই কালো ব্যাজ ধারণ করেন।
