পরার্থে জীবন বিলিয়ে দেওয়া মানুষের গল্প

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬ এএম

প্রতিদিনই সারা দেশে সহস্র গাথা রচিত হয়। পথ-চলতি এসব গল্প পথের ধারেই পড়ে থাকে বেশির ভাগ সময়। কার এত সময় আছে যে, সেগুলো কুড়িয়ে মালা গাঁথবে। আর এসব গল্পের সবগুলো তো বলার মতোও নয়। তবে যাদের আগ্রহ আছে তারা কিন্তু খড়ের গাদায়ও সুই খোঁজে। রায়হান রাশেদ তেমনই একজন। অন্যরা হয়তো আমলেই নেবে না অথবা হাসি-ঠাট্টা করে উড়িয়ে দেবে তেমন সব ঘটনা তিনি খুঁজে ফেরেন হাটে মাঠে ঘাটে। তারপর সেগুলো রতœ ভেবে যতœ নিতে থাকেন। যারা দীপ জে¦লে যায় বইয়ে রায়হান পরার্থে জীবন পার করছেন এমন মানুষদের গল্পই বলেছেন। খুব ব্যস্ত আজকের বাজারকেন্দ্রিক সমাজে এসব মানুষ কমছে দ্রুত। তাই তাদের কথা বলে রাখাও জরুরি। এই কাজটি করে রায়হান যথার্থই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত হয়েছেন।

এই বইয়ে এমন সব মানুষকে নিয়ে ফিচার লেখা হয়েছে, যাদের কেউ বিনামূল্যে ১২ বছর ধরে মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন, কেউ ৬০ বছর ধরে মানুষকে বই পড়তে দিচ্ছেন আর সংগ্রহ করেছেন অমূল্য রতন, কেউ ইতিহাসের সন্ধানে এক জীবন বিলিয়ে দিয়েছেন, কেউ পথশিশুদের সঙ্গে জীবনের সংসার পেতেছেন কিংবা বিনামূল্যে দিয়েছেন ৩৫ হাজার বই। কেউ কভিড-১৯ এ জীবন বাজি রেখে দাফন করেছেন মরদেহ, হাত নেই; পায়ে লিখে পড়াচ্ছেন কেউ, কেউ আবার অন্ধ হয়েও হাফেজ তৈরির কারখানা গড়েছেন কিংবা সংগ্রামী জীবন শেষে এনেছেন সফলতা বা উস্তাদ ছাড়াই ছুঁয়ে ফেলেছেন স্বপ্নের মসনদ।

বই : যারা দীপ জে¦লে যায়

লেখক : রায়হান রাশেদ

প্রকাশনী : রাহনুমা প্রকাশনী

বইমেলায় স্টল : ২০৬ ঘ, ঙ

মুদ্রিত মূল্য : ৩০০ টাকা

  মাহবুব আলম পল্লব

×
সর্বশেষ সর্বাধিক পঠিত