১০০ নদীর আলোকচিত্র নিয়ে আগামী শুক্রবার টেকনাফের দমদমিয়াঘাটে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ প্রদর্শনী। সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা ও শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার উদ্দেশে আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধানের তোলা এসব ছবির প্রতিটির দৈর্ঘ্য ১৫ ফুট, উচ্চতা ১০ ফুট। তিনি জানান, নদীকে অবলম্বন করে গড়ে ওঠে সভ্যতা। তাকে জড়িয়ে নেওয়ার কথা দুই কূলের মানুষের। অথচ একদল লোক আছে যারা নদীকে দখলের পর হত্যা করে। তাই নদীকে তুলে দিতে হবে তার প্রেমিকদের কাছে।
‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করেছে ইকরিমিকরি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। বিশেষ অতিথি থাকবেন টেকনাফ পৌরসভার মেয়র মো. ইসলাম। বিজ্ঞপ্তি।
