ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে হাকিমি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৫ পিএম

ফরাসি ক্লাব পিএসজির তারকা ডিফেন্ডার আরফাশ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি ফরাসি কৌঁসুলিরা তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছেন বলে খবর।

প্যারিসের এক সংবাদমাধ্যম বলছে, গত ২৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে হাকিমি তার বাড়িতে এক নারীকে আমন্ত্রণ জানান। সেসময় তার স্ত্রী ও সন্তান ছুটি কাটাতে দুবাইতে ছিল।

পিএসজির পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। হাকিমি নিজেও এই ইস্যুতে জনসমক্ষে কোনো মন্তব্য করেননি।

স্প্যানিশ বংশোদ্ভূত হাকিমি কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া মরক্কোর অন্যতম সেরা তারকা। বিশ্বের এই মুহূর্তে অন্যতম সেরা রাইট ব্যাকও তিনি। সোমবারই ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন এই তারকা। কাতার বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছেন মরোক্কান সুপারস্টার।

ইন্টার মিলান থেকে ২০২১ সালে পিএসজিতে নাম লেখান হাকিমি। রিয়াল মাদ্রিদের যুব দলে বেড়ে ওঠা এই তারকা স্প্যানিশ ক্লাবটির সিনিয়র দল ছাড়াও খেলেছেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত