নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইট যোগে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।
এর আগে, গত ২ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের।
