আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন আলিফ গ্রুপের চেয়ারম্যান

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১১:৪২ পিএম

ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সিআইপি, শিল্পপতি ও আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত রবীন্দ্রভবনে ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল ও আমার আশা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দুই বাংলার গুণিজনদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আজিজুল ইসলামের হাতে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য আহমেদ হাসান ইমরান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত