সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জোরেশোরে আলোচনা চলছে চ্যাটজিপিটির কারণে। বলা হচ্ছে, চ্যাটজিপিটি অতি দক্ষতা ও নিজের মতো কাজ করতে পারার কারণে মানুষের কর্মসংস্থারের সুযোগ কমে যাবে, বেকারত্ব বাড়বে। অন্যদিকে একটা নির্দিষ্ট বয়স পার করা মানুষ আর নতুন দক্ষতা অর্জন করতে পারে না, এটাও সত্য। এতে সামাজিক, অর্থনৈতিক সমতার পরিবর্তে বিপুল অসাম্য রচিত হতে পারে।
মানুষ যেদিন প্রথম বীজ রোপণ করেছিল সেদিন কৃষিবিজ্ঞানের সূচনা। সভ্যতারও শুরু। সেই সূচনালগ্নে মানুষ কি জানত এর ভবিষ্যৎ কী? সেই আদি মানুষের ক্ষুদ্র কৃষিজ্ঞান-পরবর্তী দুনিয়ার সমাজ, বাসস্থান, ভ‚মি ব্যবস্থা, রাজনীতি, ক্ষমতা কাঠামো, ধর্ম, বিজ্ঞান, দর্শন, জীবনযাপন, সামাজিক শ্রেণি বিন্যাসসহ সবকিছুকে প্রভাবিত করেছে। সফল আবিষ্কার পুরো দুনিয়ার বিপুল পরিবর্তন ঘটায়, নতুন যুগের সূচনা করে। কিন্তু সেই সূচনার অভিমুখ ভবিষ্যতে কোথায় গিয়ে শেষ হবে তা বর্তমানে বসে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না।
বিস্তারিত পড়ুন আগামীকাল শুক্রবার দেশ রূপান্তরের প্রথম পাতায়।
