উত্তরের হুমকি উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে দক্ষিণ কোরিয়া। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক যৌথ বিবৃতিতে বলেছে, দুই দেশের সেনাবাহিনী ১৩-২৩ মার্চ এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করবে। এর লক্ষ্য হলো উভয় দেশের সমন্বিত প্রতিরক্ষা সামর্থ্য শক্তিশালী করা।
আল জাজিরা বলছে, ফ্রিডম শিল্ড বা মুক্তির ঢাল নামের মহড়াটি এবারই সবচেয়ে দীর্ঘ সময় নিয়ে আয়োজন করা হচ্ছে। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুসারে, যৌথ কম্পিউটার-সিমুলেশন কমান্ড পোস্ট অনুশীলন থাকবে এই মহড়ায়।
দুই দেশের বিবৃতিতে বলা হয়েছে, মুক্তির ঢাল মহড়ার পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে করে জোটের প্রতিরক্ষা ও পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ে, নিরাপত্তা পরিবেশের বদল হয়।
