রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ সংস্থা-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ২০তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ও ওজোপাডিকো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।
