সালমান খুব ছ্যাঁচড়া, চাইলেও কাজ করব না: সাবা

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০১:০২ পিএম

‘হিন্দি মিডিয়াম’ সিনেমা দিয়ে ইরফান খানের বিপরীতে বলিউডে অভিষেক হয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের। প্রথম সিনেমা দিয়েই বেশ ভালো সাড়া পান তিনি। তবে দু’দেশের কূটনৈতিক পরিস্থিতির কারণে আপাতত বলিউডে পাকিস্তানি তারকাদের কাজ করায় নিষেধাজ্ঞা রয়েছে।

সম্প্রতি সাবার একটি পুরানো ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে তিনি জানান, সালমান খান রাজি থাকলেও তিনি তার সঙ্গে কাজ করতে রাজি হবেন না। শুধু তাই নয়, বলিউডে সকলের ভাইজান নাকি তার চোখে ‘ছিছোড়া’ (ছ্যাঁচড়া)।

‘হিন্দি মিডিয়াম’-এর সাফল্যের পর নিজের দেশে এক সাক্ষাৎকারে সাবা বলিউড অভিনেতাদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। সেই তালিকায় ছিলেন সালমান খান, রণবীর কাপুর, রীতেশ দেশমুখ, ইমরান হাশমি। সে দেশের ওই টক শো-তে তাকে জিজ্ঞেস করা হয়, এদের মধ্যে কেউ যদি প্রেমের প্রস্তাব দেন, তবে কাকে তিনি ‘হ্যাঁ’ বলবেন, আর কাকে তিনি ‘না’ করবেন।

image

প্রথমেই নাম আসে সালমান। তখনই সাবা বলেন, ‘ও ভীষণ অন্য ররকম, কোরিওগ্রাফারের কথা শোনে না, নিজের মতো করে সবটা।’ রীতেশ দেশমুখকে বি-গ্রেড অভিনেতা, বলেন সাবা।

এরপর ইমরান হাশমি সম্পর্কে এই পাকিস্তানি অভিনেত্রী বলেছিলেন, ‘ওর সঙ্গে থাকলে মুখের ক্যানসার হবে।’

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকে সাবার নিন্দায় সরব হন সালমানের অনুরাগীরা। এ ছাড়াও নিন্দিত হন সাবা, তার বিভিন্ন মন্তব্যের জন্য। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী।

পরে সাবা জানান, ভারতীয় সিনেমার প্রতি ও সেখানকার শিল্পীদের প্রতি সম্মান রয়েছে তার। যা বলেছেন সবটাই মজার ছলে। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার, তা তো হয়ে গিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত