জেমিনি সি-ফুড লিমিটেড ও লেনক ফ্রোজেন ফুডসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৫:২৬ পিএম

জেমিনি সি-ফুড লিমিটেড তার ঢকাস্থ ধানমণ্ডি অফিসে লেনক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেডের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তিটির মাধ্যমে জেমিনি সি-ফুড লিমিটেড লিমিটেড বাংলাদেশ থেকে বিশ্ব বাজারে সর্বোচ্চ মানের সি ফুড সরবরাহ করতে প্রতিশ্রুতি বদ্ধ থাকবে।

এই দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লেনক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেডের (LENK Frozen Foods (Asia) Co. Ltd.) ম্যানেজিং ডিরেক্টর হেইকো লেঙ্ক এবং জেমিনি সি-ফুড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, ডিরেক্টর কাজী আনিস আহমেদ এবং কাজী নাবিল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

জিএসএফএল ইতিমধ্যেই একটি এএসসি, বিএপি, এসইডিইএক্স সহ আরও অনেক আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রত্যয়িত কোম্পানি।

এলএসএফএল সম্প্রতি বাংলাদেশে "এএসসি গ্রুপ ফার্মার্স সার্টিফিকেশন" এর পাইলট প্রকল্পের জন্য এএসসি এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সহযোগিতা জিএসএফএল এবং এলএসএফএল উভয়কেই সর্বোত্তম কোয়ালিটির সি-ফুড উৎপাদন ও সবরাহ নিশ্চিতে এবং সম্মিলিতভাবে বাংলাদেশের সীফুড সেক্টরে একটি শক্তিশালী প্রতিযোগী হতে সাহায্য করবে।

জেমিনি সি-ফুড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ বলেন, আমরা বাংলাদেশে ইনোভেটিভ এবং সর্বোত্তম কোয়ালিটির সী-ফুড শিল্পে বিপ্লব ঘটাতে লেনক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেডের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত।

উক্ত সহযোগিতামূলক চুক্তিটি বাংলাদেশে সর্বোত্তম কোয়ালিটির সী-ফুড উৎপাদন ও সবরাহ নিশ্চিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত