সাকিবকে সত্যিকারের চ্যাম্পিয়ন বললেন স্ত্রী শিশির

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০১:৫৫ পিএম

ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের একদিনের সিরিজ শেষ হয়েছে। ঢাকার ম্যাচে হেরে সিরিজ খুঁইয়েছিল টাইগাররা। তবে চট্টগ্রামে গিয়ে তারা হোয়াইটওয়াশ এড়িয়েছে। ইংল্যান্ডকে হারিয়েছে ৫০ রানের ব্যবধানে। তাতে ঘরের মাঠে ২০১৪ সালের পর আবার ধবলধোলাইয়ের হাত থেকে বাঁচে তামিম ইকবালের দল।

শেষ ম্যাচে জয়ের নায়ক বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে ৭৫ রান করেছেন, বল হাতে নিয়েছেন চারটি উইকেট। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

অথচ সিরিজ চলাকালে তিনি খেলার পরে বেশিরভাগ সময় কাটাতেন পণ্যের দূতিয়ালিতে ব্যস্ত থেকে। এই বিজ্ঞাপনের প্রচারে অংশ হতে গিয়ে তিনি দলের সঙ্গে চট্টগ্রামেও যাননি। এ নিয়ে সমালোচনা কম হয়নি। তবে সেসব সমালোচনাকে ছাপিয়ে গেছেন সাকিব। শেষ ম্যাচে তার অলরাউন্ডিং পারফরম্যান্স দিয়ে। হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

এমন পারফরম্যান্সের পর সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। সমালোচকদের মুখেও শুনেছেন প্রশংসা। প্রশংসা কুড়িয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কাছ থেকেও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শিশির। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একজন ব্যক্তি, যিনি সবার মণি এবং সত্যিকার চ্যাম্পিয়ন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত