সাকিবের ‍দুবাই সফর সম্পর্কে জানেন না পাপন

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৮:৩২ পিএম

সাকিব আল হাসানের বিতর্কিত দুবাই সফর সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

একটি ইংরেজি দৈনিককে বিসিবি বস বলেন, ‘আমি জানি না সে (সাকিব) কোথায় গেছে।’

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে মঙ্গলবার রাতেই দুবাই উড়ে যান সাকিব। সেখানে বুধবার হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন এই তারকা অলরাউন্ডার।

সাকিব ছাড়াও দেশের শোবিজ জগতের আরও কিছু তারকা সেখানে উপস্থিত ছিলেন। এই বিষয়টি নিয়ে দুদিন ধরেই সমালোচনার ঝড় বইছে।

নাজমুল হাসান পাপন অবশ্য স্বীকার করেন যে কিছুদিন আগে তিনি জানতে পারেন, সাকিব বিদেশে গিয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করবেন। সেইসঙ্গে তিনি যোগ করেন, ‘কিন্তু আমি জানতাম না যে সে কোথায় যাবে।’

আরও পড়ুন

হত্যা মামলার আসামির ডাকে দুবাইয়ে সাকিব

×
সর্বশেষ সর্বাধিক পঠিত