বাড়িতে স্ত্রী-সন্তানের লাশ গাছে ঝুলছিলেন গৃহকর্তা

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৫:২৮ এএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অভাবের তাড়নায় স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন গৃহকর্তা।

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পরিবারের সজ্জুল হকের (৪৫) লাশ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে ছিল। এই দম্পতির আরও তিন সন্তান জীবিত আছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী। সজ্জুল একজন হতদরিদ্র। তাই তার পক্ষে সংসার চালাতে কষ্ট হচ্ছিল। এজন্য স্ত্রী ও ইয়াছিনকে মারার পর হয়তো সজ্জুল হক আত্মহত্যা করতে পারেন। লাশ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে। হয়তো তাকেও গলায় রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত