যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাত, নিহত ২৬

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৯:৫৬ এএম

ক্যালিফোর্নিয়ার পর এবার বিধ্বংসী টর্নেডো আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে। শক্তিশালী টর্নেডো আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজ্যটি।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মিসিসিপি জুড়ে একটি টর্নেডো এবং শক্তিশালী বজ্রঝড়ে কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।

এ ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। কয়েকশ' মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। প্রায় ৩২ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

মিসিসিপি অঙ্গরাজ্যের গভর্নর টেট রিভস ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, মারাত্মক টর্নেডোতে অন্তত ২৬ জন মিসিসিপিবাসী মারা গেছেন। অনেকে আহত হয়েছেন। উদ্ধারকারী দল এখনও কাজ করছে।

টর্নেডো এবং ঝড়ের দাপটে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া দপ্তরের আশঙ্কা, টর্নেডোয় প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। যার প্রভার পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোট শহরে বেশি পড়েছে।

এদিকে মিসিসিপি থেকে প্রকাশিত ছবিগুলোকে হৃদয়বিদারক বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে সব ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত