শেকৃবির সেই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৩:১২ এএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হওয়া শিক্ষার্থী মারিয়া রহমান মারা গেছেন। 

গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় চিকিৎসা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেকৃবির ৭৬ ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া রহমান কৃষকরতœ শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

তার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। গত ২৪ মার্চ সকাল ৯টায় একই হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে আহতাবস্থায় ঢাকা  মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত