গরিব ও দুস্থদের ইফতারি বিতরণ বিজিবি ডিজির

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০২:২৬ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতারি বিতরণ করেছেন। গতকাল রবিবার বিকেলে বিজিবির সদর ব্যাটালিয়নের উদ্যোগে ঢাকার হাজারীবাগে শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আট শতাধিক গরিব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করেন তিনি। এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সদর বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতারি বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও কৃচ্ছ্রসাধনের পরামর্শ দিয়েছেন। এরই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি বাদ দিয়েছেন এবং একই সঙ্গে গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বিজিবি সারা দেশে ৫টি রিজিয়ন, ১৬টি সেক্টর এবং ৫৯টি ব্যাটালিয়নের মাধ্যমে পুরো রমজান মাস ধরে দেশের সীমান্ত এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে ইফতারি বিতরণ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত