রূপায়ণ সিটি এবং আমরা নেটওয়ার্কস সমঝোতা স্মারক

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৬:২৯ এএম

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার রূপায়ণ সিটি উত্তরার নিজস্ব কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্যে দিয়ে রূপায়ণ সিটির নিজস্ব চাহিদা মোতাবেক আমরা নেটওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে ইন্টারনেট সুবিধাসহ সম্পৃক্ত সব সেবা গ্রহণ করতে পারবে।

রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা খালেদ আহমেদ নূর তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার পক্ষে এইচ এম ফরিদুর রহমান (সিনিয়র জিএম এইচআর ও অ্যাডমিনিস্ট্রেশন), জায়দুর রশীদ (জিএম কাস্টমার সার্ভিস ডিভিশন), মো. মোর্শেদ আলম, (জিএম ও হেড অফ ফাইন্যান্স), কাজী সারজীল হাসান (ডিজিএম মার্কেটিং), মো. মাহমুদুন নবী (এজিএম আইটি ডিপার্টমেন্ট) এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের পক্ষে মাহমুদুন নবী খান চৌধুরী  (জিএম, ভিএএস) মোহাম্মদ মুসফিকুর রহমান খান (ডিজিএম, ইন্টারনেট ও ইনফ্রাস্ট্রাকচার), মোহাম্মদ রকিবুল ইসলাম (সিনিয়র ম্যানেজার, ইনফ্রাস্ট্রাকচার), মারুফ আহমেদ (সিনিয়র ম্যানেজার, সেলস)। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত