যে কারণে সিলেটে ক্যাম্প

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৫:১৫ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে গত সিরিজেই সিলেটের পিচের কাজ দেখা গেছে। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদদের পেস-সুইংয়ে নাভিশ্বাস উঠেছিল আইরিশ ব্যাটারদের।

সিলেটের এই পেস সহায়ক পিচের জন্যই ইংল্যান্ডের মাটিতে সামনের আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতিটা নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৬-২৭ এপ্রিল হতে পারে দুইদিনের ক্যাম্প।

ইংল্যান্ডের ক্রিকেট মৌসুম শুরু হয় মে-জুন থেকে। ওই সময়ে তাই অ্যাশেজ আছে ইংল্যান্ডের। বাংলাদেশের খেলা আয়ারল্যান্ডের বিপক্ষে। এই সময়ে আবার আইরিশদের বৃষ্টি মৌসুম। বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের একটিও যেন ভেস্তে না যায় সেই চেষ্টায় হোমে নয়, আয়ারল্যান্ড সিরিজটি খেলবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

সেখানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সিলেটে ক্যাম্প রাখা হয়েছে বলে জানান নির্বাচক কমিটির অন্যতম সদস্য হাবিবুল বাশার সুমন। ফতুল্লায় মঙ্গলবার মোহামেডান ও ব্রাদার্সের মধ্যকার ম্যাচের ফাঁকে তিনি বলেন, ‘ইংল্যান্ডে শীতের শেষদিক, তবুও ঠান্ডা থাকবে। ইংল্যান্ডে মে মাসে বল সুইং বেশি করে। এরকম পরিবেশ তো আর বাংলাদেশে তৈরি করা সম্ভব নয়। সেটা সিলেটে একটু সম্ভব, কারণ সেখানে সিমিং ফ্রেন্ডলি, পিচে ঘাস থাকে।’

হাবিবুল আরও বলেন, ‘গত আয়ারল্যান্ড সিরিজে আমরা সেই কন্ডিশনটা দেখেছি। তো সেদিক থেকে আর কি সিলেটকে ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেন ইংল্যান্ডে খুব বেশি সমস্যা না হয়। আগে থেকেই একটু মানিয়ে নিতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত