‘কেডি’ সিনেমার শুটিং সেটে অ্যাকশন দৃশ্য করার সময় সেখানে বোমা বিস্ফোরণ ঘটে। আর এতে গুরুতর আহত হন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অভিনেতার হাত, কনুই ও মুখে চোট লেগেছে বলে খবর।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ব্যাঙ্গালোর মাগাড়ি রোড এলাকায় ‘কেডি’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সঞ্জয় দত্ত। ছবির ফাইট ডিরেক্টর রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীন সেটে বোমা বিস্ফোরিত হয়। এতে আহত হন সঞ্জয়।
সঞ্জয় দত্ত আহত হওয়ার পর ছবির শুটিং বন্ধ আছে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন তিনি। তবে, সঞ্জয় দত্ত পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।
‘কেডি’ ছবিতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করছেন শিল্পা শেঠি। অনেক দিন পর তিনি কন্নড় ছবিতে অভিনয় করছেন।
সূত্র: টাইমস নাউ
