মূল কোম্পানি থেকে ডলার ধার নেবে বার্জার পেইন্টস

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০১:০৮ এএম

দেশে বিদ্যমান বিদেশি মুদ্রার সংকটের মুখে মূল কোম্পানির কাছ থেকে ডলার ধার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ। কোম্পানিটি কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার সুবিধার্থে তার মূল কোম্পানি জেঅ্যান্ডএ ইনভেস্টমেন্টস (এশিয়া) লিমিটেড থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৩ এপ্রিল ডিএসই’র ওয়েবসাইটের বিবৃতিতে বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ জানিয়েছে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোম্পানির ব্যবসার প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে ৬০ মিলিয়নের ঋণ নেবে।

দেশের ব্যাংকগুলোতে ডলারের ঘাটতি থাকায় কাঁচামাল আনতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য মূল কোম্পানি থেকে শেয়ারহোল্ডারস ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্জার পেইন্টস বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, আমাদের যদি এলসি খুলতে কোনো অসুবিধা না হয়, তাহলে ঋণটি ব্যবহার করা যাবে না। ঋণটি নেওয়া হচ্ছে শুধুমাত্র বিদেশি মুদ্রার সংকটে ব্যবহারের জন্য। বর্তমানে ব্যাংকগুলো এলসি খুলছে তবে তারা সময় নেয় তাই আমরা দ্বিতীয় বিকল্পটি খোলা রাখছি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত