ফারদিনের মৃত্যু

অধিকতর তদন্তের দায়িত্ব পেল সিআইডি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৫:৪২ এএম

বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় রামপুরা থানায় করা হত্যা মামলায় অধিকতর তদন্তের নির্দেশ এসেছে আদালত থেকে। এ মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানার নারাজি আবেদন গ্রহণ করে গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিক এ আদেশ দেন। অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্ত করে আগামী ২৪ মে প্রতিবেদন দিতে বলেছে আদালত।

এ মামলায় গত ৬ ফেব্রুয়ারি ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দেয় ডিবি। তবে, ফারদিনের বাবা নূর উদ্দিন রানা ছেলেকে হত্যার সন্দেহ করে এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদনের কথা জানান। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে।  

গত বছরের ৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী বুশরাকে বাসায় এগিয়ে দিতে যান ফারদিন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত