মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। বলেছে, দেশটিতে ‘বিরোধ উসকে দেওয়ার’ প্রচেষ্টা ওয়াশিংটনকে বন্ধ করতে হবে। মঙ্গলবার (১৮ এপ্রিল) মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, রাশিয়ার সমাজে বিভেদ ও শত্রুতা উসকে দেওয়ার লক্ষ্যে আমেরিকার পক্ষের যে কোনো পদক্ষেপ, সেইসাথে কূটনৈতিক মিশনকে নাশকতামূলক কাজ ধামাচাপা দেওয়ার লক্ষ্যে ব্যবহার করাকে কঠোরভাবে দমন করা হবে।
এতে আরো বলা হয়, রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিবিদ ভ্লাদিমির কারা-মুর্জাকে ‘সমর্থন করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার’ বিষয়ে ট্রেসিকে ডেকে পাঠানো হয়েছিল।
সূত্র : আল আরাবিয়া
