শ্যামপুরে বাসচাপায় দুজন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০২:৩০ এএম

রাজধানীর শ্যামপুরে বাসচাপায় একটি পিকআপের চালক ও তার হেলপারের মৃত্যুর ঘটনায় বাসটির চালক সজীব হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল বুধবার রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গত বছরের নভেম্বরে একটি মিনি পিকআপ কেরানীগঞ্জ থেকে শ্যামপুর যাওয়ার পথে পোস্তগোলা ব্রিজের ওপর রাইদা পরিবহনের একটি বাস পিকআপকে ধাক্কা দেয়। এতে চালক আতিকুর রহমান ও হেলপার কামরুল হুদা নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত