রূপগঞ্জে ১৫ হাজার দরিদ্র পরিবার পেল ঈদবস্ত্র

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০১:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রমজান উপলক্ষে ২৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী সহায়তার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আরও ২০ হাজার পরিবারকে ঈদসামগ্রী বিতরণ ও ১৫ হাজার পরিবারকে বস্ত্র দিয়ে সহায়তার উদ্যোগ নিয়েছে বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ।

শিল্প গ্রুপ দুটির উদ্যোগে উপহার হিসেবে গতকাল বৃহস্পতিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয় মাঠে এসব দরিদ্র পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ শুরু করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম।

গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে দরিদ্র পরিবারের নারী-পুরুষরা এসে ভিড় করেন। বস্ত্র সহায়তার মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস।

আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্পটে ওই ২০ হাজার পরিবারের পরিমাণ ঈদসামগ্রী বিতরণ করা হবে। ঈদসামগ্রীর মধ্যে রয়েছে পোলাউর চাল, চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু, পেঁয়াজ ও সেমাই।

এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের ইফতার মাহফিল করে টাকা নষ্ট না করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে আমরা রমজান মাস জুড়ে এবং ঈদ উপলক্ষে সাধারণ দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। আর এ সহায়তা বছর জুড়েই অব্যাহত থাকবে। বিশেষ করে প্রধানমন্ত্রীর মার্কা নৌকা নিয়ে রূপগঞ্জের সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, ভূলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগ সদস্য করিম পাঠান, ভূলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী মাস্টার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভূঁইয়া ও আলতাফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট যতীন্দ্র বাবু, আওয়ামী লীগের সদস্য শমসের আলী, হাজি আমিন হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, মোস্তফা কামাল হোসেন, মো. জলিল ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদসহ অনেকে।

অন্যদিকে, পূর্বাচল মানবকল্যাণ সংস্থার উদ্যোগ স্থানীয় পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত