পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে গতকাল বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন করা হয়ে থাকে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর জেলা প্রশাসনের সহযোগিতায় সারা দেশে একযোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে সবার সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে সবার ভূমিকা রাখা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
