সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার। প্রতিষ্ঠানটিতে ‘রিজিওনাল ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
বিভাগ: রিটেইল বিজনেস
পদ: রিজিওনাল ম্যানেজার
পদসংখ্যা: ০৫ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ০৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: গ্র্যাচুইটি, বার্ষিক বেতন পর্যালোচনা, ২টি উত্সব বোনাস, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, জীবন বীমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডিসকাউন্ট
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩৫-৪৫ বছর
কর্মস্থল: দেশের যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
