হতদরিদ্র জেলের জাল নৌকা পোড়াল দুর্বৃত্তরা

আপডেট : ০৩ মে ২০২৩, ০৯:৩৭ পিএম

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখু-া এলাকার হতদরিদ্র জেলে সুশান্ত মালোর জাল ও নৌকা পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। গত মঙ্গলবার রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন সুশান্ত মালো।

সুশান্ত মালো জানান, তিনি ২০-২২ বছর ধরে ফরিদপুরের বাখুন্ডা সেতু থেকে নিখুরদি বৌঘাটা সেতুর মধ্যবর্তী কুমার নদে বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন। মাছ বিক্রি করে যা পেতেন তা দিয়েই তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কোনোরকমে চলতেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি প্রতিদিনের মতো বেড়জালসহ নৌকাটি কুমার নদের পাড়ে বেঁধে রেখে বাড়ি চলে যান। গতকাল বুধবার ভোর ৪টার দিকে তিনি নদীর পাড়ে গিয়ে দেখতে পান জালসহ নৌকাটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত