২৬৩ কোটির নেকলেসে মেট গালায় প্রিয়াংকা

আপডেট : ০৪ মে ২০২৩, ০৯:০৯ পিএম

মেট গালায় দুনিয়ার নানা প্রান্তের তারকারা হাজির হয়েছিলেন। তাদের পোশাক ও সাজসজ্জা নিয়ে আলোচনা আর বিশ্লেষণ চলছে ভক্তদের মধ্যে। এর মধ্যে জানা গেল, প্রিয়াংকা চোপড়ার গলায় যে হালকা নেকলেস ছিল, সেটার দাম বাংলাদেশি টাকায় ২৬৩ কোটি! হীরার এ হার পরেই সেদিন প্রিয়াংকা স্বামী নিক জোনাসকে নিয়ে হাজির হয়েছিলেন মেট গালায়। প্রিয়াংকার গলার নেকলেসটি ১১ দশমিক ৬ ক্যারেট হীরা দিয়ে তৈরি। ইতালির বিখ্যাত লাক্সারি ব্র্যান্ড বুলগারি তাদের সংগ্রহের সবচেয়ে বড় লেগুন নীল হীরা দিয়ে এটি তৈরি করেছে। মেট গালায় প্রিয়াংকার গলায় নীল হীরার হার আর গায়ে ছিল ডিজাইনার ভ্যালেনটিনোর তৈরি কালো গাউন। নিক জোনাসও এসেছিলেন কালো পোশাকে। ২৬৩ কোটি টাকার নেকলেসটি অবশ্য প্রিয়াংকা চোপড়ার নয়। এটি বুলগারির সম্পত্তি ও ১২ মে জেনেভায় এটা সথবি’স লাক্সারি উইকে নিলামে উঠবে। বলা যায়, নিলামের আগে বুলগারি প্রিয়াংকা চোপড়াকে দিয়ে নেকলেসটির ভালো প্রচারণা করিয়ে নিয়েছে। আর প্রিয়াংকা আলোচনায় আছেন তার নতুন আমেরিকান থ্রিলার সিরিজ সিটাডেল নিয়ে। মেট গালার এ বছরের থিম ছিল ‘কার্ল ল্যাগারফেল্ড : আ লাইন অব বিউটি’। বিশ্ব খ্যাত ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ড ১৯৮৩-২০১৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন ফ্যাশন শ্যানেলের ক্রিয়েটিভ লিডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত