বিএসইসির বিভিন্ন কোম্পানি পরিদর্শন করলেন চেয়ারম্যান

আপডেট : ০৪ মে ২০২৩, ১০:৩৫ পিএম

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান (অতিরিক্ত সচিব) গত বুধবার টঙ্গী (গাজীপুর) অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান এবং চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন। শুরুতেই তিনি এটলাস বাংলাদেশ লিমিটেডের (এবিএল) কারখানা পরিদর্শন করেন। এবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান কারখানা ঘুরিয়ে দেখান। এরপর তিনি বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরির আধুনিকীকরণ প্রকল্প ঘুরে দেখেন। প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের অধীন অবকাঠানো নির্মাণ কাজ চলমান আছে এবং মেশিনারিজ সংগ্রহের লক্ষ্যে এলসি খোলা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সেভিং রেজর উৎপাদন করা হবে।

ঢাকা ওয়ার্কস লিমিটেড পরিদর্শন করেন। এরপর দাহ্য রাসায়নিক পদার্থ নিরাপদে গুদামজাত করার লক্ষ্যে বিএসইসির রাসায়নিক গুদাম নির্মাণ শীর্ষক প্রকল্পর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। প্রকল্পর আওতায় নির্মাণাধীন ৫৩টি গুদামের মধ্যে বেশির ভাগ গুদামের অবকাঠামো নির্মাণের কাজ শেষ পর্যায়ে।

একই দিন তিনি ন্যাশনাল টিউবস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। এ সময় ন্যাশনাল টিউবস লিমিটেডের (এনটিএল) ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনোয়ার মোর্শেদ জানান এনটিএল দেশের আদমজী খ্যাত একমাত্র এপিআই পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এপিআই পাইপের পাশাপাশি এমএস ও জিআই পাইপ উৎপাদন ও বাজারজাত করে থাকে। এর আগে বিএসইসি’র চেয়ারম্যন ইস্টার্ন টিউবস লিমিটেডের (ইটিএল) কারখানা পরিদর্শন করেন। এ সময় বিএসইসি’র পরিচালক অর্থ মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত