আমিরাতে স্থায়ী দূতাবাসের জমি পেল বাংলাদেশ

আপডেট : ০৫ মে ২০২৩, ০২:৩৯ এএম

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণের জন্য ৫ হাজার ৫১৫ বর্গমিটারের একটি প্লট বরাদ্দ দিয়েছে দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, গত বুধবার এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

বাংলাদেশ ও আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ কনস্যুলার কমিটি সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি নিজ নিজ সরকারের পক্ষে প্রটোকল ও সমঝোতা স্মারকে সই করেন।

জানা গেছে, চুক্তি অনুযায়ী কূটনৈতিক জোনের অবকাঠামোগত উন্নয়ন শেষ হলে আমিরাত কর্র্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করবে। এরপর বাংলাদেশ সরকার অগ্রাধিকার ভিত্তিতে দূতাবাস কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করবে। এতে রাষ্ট্রদূতের বাসভবন অডিটোরিয়ামসহ প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো অন্তর্ভুক্ত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত