বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

আপডেট : ০৫ মে ২০২৩, ০৮:০৭ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে।

শুক্রবার টাইগারদের প্রস্তুতি ম্যাচটি ছিল আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে। ভেন্যু ছিল কেমব্রিজ ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের মাঠ ফেনার'স ক্রিকেট গ্রাউন্ড। স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫) শুরু হওয়ার কথা ছিল খেলা। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে টসই হতে পারেনি ম্যাচের। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।

আগামী ৯ মে শুরু হবে আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজ। তিন ম্যাচ সিরিজের পরের দুই ম্যাচ ১২ এবং ১৪ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত