অনুপ্রেরণা ও স্বীকৃতি প্রত্যেকটি মানুষকে সঞ্চালিত করে আরও উৎকর্ষের দিকে এই মন্ত্রে উজ্জীবিত হয়ে গতকাল শনিবার রূপায়ণ সিটি উত্তরার ম্যাজেস্টিক লাউঞ্জে আয়োজন করা হয়েছিল রূপায়ণ সিটির ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক বিক্রয় সম্মেলন এবং আগামীর লক্ষ্য নির্ধারণ কর্মসূচি। এ অনুষ্ঠানে বিগত দিনের পারফরম্যান্স পর্যালোচনা ও সেরা বিক্রয় কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সম্মেলনটিকে আলোকিত করে তোলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.), রূপায়ণ গ্রুপের উপদেষ্টা এ এস এম সাইখুল ইসলাম, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান, রূপায়ণ গ্রুপের মানবসম্পদ বিভাগের সহকারী পরিচালক ও ইনচার্জ মো. মাহফুজুর রহমান এবং রূপায়ণ সিটির মানবসম্পদ বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম ফরিদুর রহমানসহ শতাধিক বিক্রয় কর্মকর্তা।
