পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো সাঁড়াগোপালপুর পূর্বপাড়ার মো. বাচ্চু মিয়ার ছেলে জাহিদ হোসেন (১০), একই গ্রামের পাঞ্জুর ছেলে হৃদয় (৯) ও মাজদিয়া গ্রামের আকিজ্জল হোসেনের মেয়ে আন্নিকা খাতুন (১১)। গতকাল দুপুরে তারা বাড়ির কাছের একটি পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা ফাইরুজ জানান, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে।
