মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মহসিন মারা গেছেন

আপডেট : ২০ মে ২০২৩, ০১:২৪ পিএম

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মহসিন উল মুলক (৬৮) মারা গেছেন।

শনিবার (২০ মে) ভোরে সাড়ে ৫টায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মহসিন উল মুলক নামে ওই হাজতিকে আদালতে হাজিরার জন্য গত ১৯ মে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। এখানে এসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

তিনি জানান, ওই হাজতি মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি ছিলো। তার বাড়ি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে। বাবার নাম মৃত বরকত উল্লাহ সরকার। শ্যামনগর থানার মামলা নং-০৯(১০)২০১৮।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত