বিএনপি নেতা মজনু গ্রেপ্তার

আপডেট : ২২ মে ২০২৩, ০৮:০৫ এএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহজাহানপুরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু।

মজনুকে তুলে নেওয়ার অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের সময় শেষ হওয়ায় এখন মরণ কামড় দিচ্ছে। জনগণকে ভয় পাইয়ে দিতেই মজনুকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু গ্রেপ্তার নির্যাতন করে, নেতা-কর্মীদের তুলে নিয়ে কারাগার পূর্ণ করলেও সরকারের শেষ রক্ষা হবে না। কোনো ফন্দি ফিকির আর কাজে আসবে না।

তিনি অবিলম্বে রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত