উপকূলের বাসিন্দাদের ৫ লাখ ডলার দিচ্ছে জাতিসংঘ

আপডেট : ২৩ মে ২০২৩, ১১:১১ পিএম

টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপকূলবাসীদের জন্য ৫ লাখ ৫ হাজার ডলার অনুদান সহায়তা দিচ্ছে জাতিসংঘ। প্রতি ডলার ১০৬ টাকা হারে এর মূল্যমান ৫ কোটি ৩৫ লাখ টাকার বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কারিগরি ও অনুদান সহায়তার আলোকে এ অনুদান দেওয়া হচ্ছে। গত সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এফএও’র এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।

এ অনুদান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা মৎস্য অধিদপ্তর বাস্তবায়ন করবে। সহযোগী সংস্থা হিসেবে থাকবে বন অধিদপ্তর। ‘সাসটেইনেবল ম্যানেজমেন্ট অব ফিশারিজ, মেরিন লাইভিং রিসোর্সেস অ্যান্ড দেয়ার হ্যাবিট ইন দ্য বে অব বেঙ্গল রিজিওন ফর দ্য বেনিফিট অব দ্য কোস্টাল স্ট্যাটস অ্যান্ড কমিউনিটিজ’ শীর্ষক প্রকল্পে এ অর্থ দেওয়া হয়েছে।

ইআরডি জানিয়েছে, প্রকল্পটির মূল উদ্দেশ্য টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকা মৎস্য ও সামুদ্রিক প্রাণিসম্পদ এবং এদের বিচরণস্থলের ভারসাম্য রক্ষা করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত