সাবেক মেয়র জাহাঙ্গীরকে ফের দুদকে তলব

আপডেট : ২৪ মে ২০২৩, ০৫:০৪ এএম

প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ঢাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাঙ্গীরের বক্তব্য নেওয়ার জন্য দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হয়েছে। তিনি এক মাসের সময় চেয়েছিলেন। সেই আবেদন বিবেচনায় নিয়ে তাকে আজ (মঙ্গলবার) চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ২১ মে দুদকে উপস্থিত হয়েছিলেন। ওই সময় জাহাঙ্গীর আলম নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন, ‘সরকার আমাকে দুটি প্রজেক্টে মাত্র ৬০০-৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল।

কিন্তু দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এটা কী করে সম্ভব? এটা কাল্পনিক, বানোয়াট ও মিথ্যা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত