চ্যাম্পিয়ন সিটিকে রুখে ইউরোপা লিগে ব্রাইটন

আপডেট : ২৫ মে ২০২৩, ০৮:৩৭ এএম

ফিল ফোডেনের গোলে লিড নিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ধরে রাখতে পারেনি। ব্রাইটনের পক্ষে অসাধারণ এক গোল করে সমতা ফিরিয়েছেন জুলিও এনসিসো। সুবাদে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা সিটিকে। আর এ দিনের ড্রর ফলে ব্রাইটন নিশ্চিত করেছে ইউরোপা লিগে খেলা।

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার ব্রাইটনরে মাঠে ১-১ ড্র করে সিটি। টানা ১২ জয়ের পর পয়েন্ট হারাল তারা। ম্যাচের দুটি গোলই হয়েছে প্রধমার্ধে। ফোডেন ২৫তম মিনিটে এগিয়ে নিয়েছিলেন দলকে। এনসিসো ৩৮তম মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান।

সিটির ‘গোল মেশিন’ হয়ে ওঠা আর্লিং হলান্ড ৭৮তম মিনিটে হেডে বল জালে পাঠান। তবে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোল দেননি।

৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ব্রাইটন। শেষ রাউন্ডে যেটাই ঘটুক, তাদের এই অবস্থান চূড়ান্ত। সমান ম্যাচে সিটি ৮৯ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত