ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে ব্যাটারির সিসা গলানোয় পাঁচজনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন শামিম ইসলাম (২৫), মানিক মিয়া (২৬), মো. সজিব (২৮), হোসেন আলী (১৮) ও আব্দুল রব হাওলাদার (৫০)।
গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুরে গিয়ে তাদের ১৫ দিন করে কারাদ- দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হালিম।
