এসডিজি নিয়ে কাজ করে পুরস্কৃত ২৪ প্রতিষ্ঠান

আপডেট : ২৭ মে ২০২৩, ১০:৫২ পিএম

টেকসই উন্নয়ন নিয়ে কর্মরত ২৪টি বেসরকারি উদ্যোগকে পুরস্কৃত করল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। আকিজ বশির গ্রুপের সৌজন্যে দেশের ইতিহাসের প্রথম এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন এওয়ার্ডস দিয়েছে এ প্রতিষ্ঠানটি। সাইটেইনাবিলিটি ব্র্যান্ড ফোরামের উদ্যোগে শুরু হওয়া এই প্রচেষ্টাটির সঙ্গে সম্পৃক্ত ছিল এসপায়ার টু ইনোভেট (এটুআই)। গত শুক্রবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এ পুরস্কার দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সেক্টরে কর্মরত প্রায় ৪৫০ জন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন এওয়ার্ডস। ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন এওয়ার্ডসের প্রথম সংস্করণ এটি। এতে বিজয়ী ১১টি এবং অনারেবল মেনশনে সম্মানিত ১৩টি ব্র্যান্ডের টেকসই উদ্যোগগুলোকে সম্মননাটি প্রদান করা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে বাংলাদেশে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্র্যান্ডগুলোকে একটি স্বীকৃতি প্রদানের উদ্দেশেই কার্যক্রমটির সূচনা হয়।

৯টি ভিন্ন ভিন্ন ক্যাটেগরিতে জাতিসংঘের এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রার মিশ্রণে কার্যক্রমটি সাজানো এবং পুরস্কার প্রদান করা হয়। গত ১১ এপ্রিল থেকে ৭ মের মধ্যে বাংলাদেশে পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মনোনয়নের জন্য আহবান করা হয়। ১৪৭টি মনোনয়ন এই সম্মাননাটির জন্য জমা পড়ে। পরবর্তী সময়ে এই মাসের ১৯ থেকে ২২ তারিখে বিশেষজ্ঞ জুরি প্যানেলের তত্ত্বাবধানে ৭টি স্বচ্ছ এবং নিরপেক্ষ অধিবেশনে বিজয়ীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। ৩১ জন বিশিষ্ট ক্যাটেগরি বিশেষজ্ঞ এবং পেশাজীবীরা এই বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো বিএটি বাংলাদেশ, ক্লাসিক্যাল হোমমেড প্রোডাক্টস, গ্রামীণফোন, নেসলে বাংলাদেশ, সিনজেনটা বাংলাদেশ, বিএসআরএম, ডিবিএল গ্রুপ, বাহ স্টোর, ব্র্যাক ব্যাংক, হিল মডেল ইউনাইটেড নেশন, এপিলিওন গ্রুপ, বিএটি, সিটি ব্যাংক, এনভয় টেক্সটাইল, গ্রিন টেক্সটাইল, জিপিইএইচ ইসপাত, প্যাসিফিক জিনস, লাফার্জহোলসিম বাংলাদেশ, রবি আজিয়াটা, ইউনিলিভার, লাফার্জহোলসিম, ইউনিলিভার।

বিশেষজ্ঞ জুরি প্যানেলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক প্রিন্সিপ্যাল কো-অর্ডিনেটর (এসডিজি) মো. আবুল কালাম আজাদ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রফেসর এবং ইমিডিয়েট পাস্ট ডিরেক্টও ও এশিয়া মার্কেটিং ফেডারেশনের (এএমএফ) প্রেসিডেন্ট; ড. সৈয়দ ফেরহাত আনোয়ার, গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও, নাসের এজাজ বিজয়, এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির নাসির প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত