সরকারের তৃতীয় মেয়াদের শেষ (২০২৩-২৪ অর্থবছরের) বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫২তম বাজেট।
এবারের অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তাতে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানিশুল্ক অথবা মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) বাড়ানো হয়েছে। এতে এসব পণ্য আমদানিতে ব্যয় বাড়তে বাড়তে পারে। কিছু ক্ষেত্রে দেশে উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে বাড়তি কর দিতে হবে।
ঘোষিত বাজেটে নিত্যব্যবহার্য সামগ্রী প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীর ভ্যাট বাড়ানো হয়েছে ফলে দাম বাড়তে পারে এসব পণ্যের। বাজেটে এসব পণ্যের মূসক হার ৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।
এসব পণ্যের দাম বাড়লে জীবনযাত্রার ব্যায় বাড়বে। ফলে সংসার খরচ নিয়ে দুশ্চিন্তা বাড়বে সাধারণ মানুষের।
