ন্যূনতম কর স্বল্প আয়ের মানুষের বোঝা হবে : বিসিআই

আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:৫১ পিএম

শুধু আইএমএফের শর্তের দিকে গুরুত্ব না দিয়ে দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। গতকাল শনিবার বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

বিসিআই সভাপতি বলেন, ‘আমাদের এখন স্থানীয় শিল্প, আমদানি বিকল্প শিল্পের সক্ষমতা ফিরিয়ে আনা এবং টেকসই ও কর্মসংস্থান ধরে রাখার দিকে অধিক গুরুত্ব দিতে হবে।’

ন্যূনতম আয়করের সিদ্ধান্ত স্বল্প আয়ের মানুষের ওপর বোঝা তৈরি করবে উল্লেখ করে তিনি বলেন, উচ্চমূল্যস্ফীতির এই সময়ে করযোগ্য নয় এমন টিনধারীদের ওপর ন্যূনতম দুই হাজার টাকা আয়কর আরোপের সিদ্ধান্ত স্বল্প আয়ের জনগোষ্ঠীর ওপর করের বোঝা তৈরি করবে।

আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, সরকারের আয় মূলত বেসরকারি খাত ও রাজস্ব বোর্ডের মাধ্যমে হয়। তাই বিসিআই মনে করে, বেসরকারি খাতে জ¦ালানি স্বল্পতা, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন সাপ্লাই না থাকার কারণে শিল্পকারখানাগুলো ৫০-৬০ শতাংশের বেশি উৎপাদন ক্ষমতা ধরে রাখতে পারছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত