অগ্রিম আয়কর তুলে দেওয়ার দাবি পরিকল্পনামন্ত্রীর

আপডেট : ০৪ জুন ২০২৩, ১১:০৭ পিএম

পুঁজিবাজারের উন্নয়নে এআইটি তুলে দেওয়ার যে দাবি উঠেছে, তা অন্য ব্যবসায়ীরাও জানিয়েছেন। এজন্য আগামী বাজেট আলোচনায়, বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা এবং এআইটি তুলে দেওয়ার বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল রবিবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে ‘বাজেট ২০২৩-২৪ : প্রেক্ষিত পুঁজিবাজার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উন্নয়নশীল বিশ্বে পুঁজিবাজার উপেক্ষিত থাকায় বাংলাদেশেও তা হয়েছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনীতির উন্নয়ন চালকে পুঁজিবাজার এখনো স্থান নিতে পারেনি। কিন্তু পুঁজিবাজার চালকের নেতৃত্বে আসতে পারে। আমরা সে পথেই রয়েছি। এখানে আমাদের আরেকটু নজরদারি করার প্রয়োজনীয়তা রয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী জোর দিয়ে বলেন, বাজেটে পুঁজিবাজার কিছুই পায়নি, এ কথাটা আসলে সঠিক নয়। আমরা অর্থনীতির উন্নয়নের পথে রয়েছি। আমাদের দেশে এখনো পুঁজিবাজারকে হয়তো তেমনটা গুরুত্ব দেওয়া হয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত