ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রতিহতের দাবি পুতিনের

আপডেট : ১১ জুন ২০২৩, ১২:৩০ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দাবি করেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় সেনারা এবং তা করতে গিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। ইউক্রেনের পাল্টা হামলা নিয়ে গত শুক্রবার রাশিয়ার সোচি শহরে প্রথমবার এ মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট। ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়নের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পুতিন। সেখানে তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবেই বলতে পারছি হামলা শুরু হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর সামরিক রসদ ব্যবহার দেখেই তা বোঝা যাচ্ছে।’এ বিষয়ে বিশদ বিবরণ না দিয়ে পুতিন আরও দাবি করেন, ‘ইউক্রেনীয় সেনারা যে লক্ষ্যে এই অভিযান শুরু করেছে, তা অর্জিত হয়নি। তাদের সেনারা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। তীব্র লড়াইয়ে প্রতি তিনজন ইউক্রেনীয় সেনার বিপরীতে প্রাণ হারাচ্ছেন একজন রুশ সেনা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত